আমাদের বাড়িতে কাঁচা ডুমুর রান্না ক রা হতো , সেই স্বাদ লাগতো । আর জাপানে পাকা ডুমুর ফ ল হিসাবে খাওয়া হয় । আমাদের দেশে যে ডুমুর গুলি দেখেছি , সেইগুলি তে ম ন এ ক টা ব ড় হ য় না কিন্তু জাপানের ডুমুর গুলি ইয়াব্বড় । জাপানে একে ইচিজিকু ব লা হ য় । আমি এত দিন জাপানে রয়েছি, এ খনও ইচিজিকু খাইনি কিন্তু শুকনা ডুমুর খেয়েছি, এইগুলি মধ্যপ্রাচ্যে থেকে এসেছিল।এর আরবি নাম 'ত্বীন' (আঞ্জির)।
ধর্মগ্রন্থ কুরআনে 'ত্বীন' (আঞ্জির) নামে একটি অনুচ্ছেদ বা সূরা রয়েছে। সেখানে এই ফলকে আল্লাহর বিশেষ নিয়ামত বা অনুগ্রহরূপে ব্যক্ত করা হয়েছে। বাইবেলে এই ফলের উল্লেখ আছে , সেখানে বলা হয়েছে, ক্ষুধার্ত যীশু একটি ডুমুর (আঞ্জির) গাছ দেখলেন কিন্তু সেখানে কোনো ফল ছিল না, তাই তিনি গাছকে অভিশাপ দিলেন। বৌদ্ধ ধর্মেও এই গাছ পবিত্র হিসেবে গণ্য। গৌতম বুদ্ধ যে বোধিবৃক্ষতলে মোক্ষ লাভ করেন তা ছিল অশ্বত্থ গাছ, যা একটা ডুমুর জাতীয় গাছ (Ficus religiosa)।
ডুমুর খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এর প্রধান স্বাস্থ্য উপকারিতাগুলো নিচে দেওয়া হলো:
হজমশক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূরীকরণ
রক্তচাপ ও হার্টের স্বাস্থ্য ভালো রাখে:
রক্তে শর্করা নিয়ন্ত্রণ
হাড় মজবুত করে
ত্বকের উজ্জ্বলতা বাড়ায়:
ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়





No comments:
Post a Comment