Monday, November 2, 2026

মুচমুচে আলু কাঁচকি ভাজা

 


উপকরণ

মিহি কুচি করা আলু দুই কাপ, কাঁচকি মাছ তিন কাপ, লবণ, শুকনা মরিচ গুঁড়া ও পাকা মরিচ মিহি কুচি স্বাদমতো, পেঁয়াজ বেরেশতা আধা কাপ, লেবুপাতা মিহি কুচি, কর্নফ্লাওয়ার ও লেবুর রস দুই টেবিল চামচ করে, হলুদ গুঁড়া আধা চা চামচ, টালা জিরা গুঁড়া ও ধনে গুঁড়া এক চা চামচ করে, ডিমের কুসুম দুটি এবং সয়াবিন তেল দেড় কাপ।


যেভাবে তৈরি করবেন

* কাঁচকি মাছ ভালো করে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিন। আলু মিহি কুচি করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

*   একটি বাটিতে আলু লবণ, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া মাখিয়ে ডুবোতেলে মুচমুচে করে ভেজে তুলে নিন।

* কাঁচকি মাছের সঙ্গে লেবুপাতা, লাল পাকা মরিচ কুচি, লেবুর রস, পেঁয়াজ বেরেশতা ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে ডুবোতেলে সোনালি করে ভেজে নিন।

*  ভাজা আলু ও মাছ ঝাঁঝরিতে রাখবেন টিস্যু দিয়ে। এতে ঝরঝরে হবে। বাড়তি তেল ঝরে পড়বে। এবার বাটিতে ভাজা মাছ, আলু, লাল পাকা মরিচ কুচি, লেবুপাতা কুচি, লেবুর রস ও পেঁয়াজ বেরেশতা দিয়ে মিশিয়ে নিন। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

ডাল-পটোল ভুনা ভর্তা

 


উপকরণ


বড় সাইজের পাঁচটি পটোল, মসুর ডাল, পেঁয়াজ কুচি ও সরিষার তেল সিকি কাপ করে, লবণ, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি ও ধনে গুঁড়া স্বাদমতো, আস্ত জিরা এক চিমটি, আদা কুচি, টালা জিরা গুঁড়া ও রসুন বাটা এক চা চামচ করে এবং হলুদ গুঁড়া আধা চা চামচ।


যেভাবে তৈরি করবেন


*  ডাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন কমপক্ষে এক ঘণ্টা। পটোল খোসাসহ টুকরা করে কেটে ধুয়ে লবণ, হলুদ গুঁড়া, রসুন বাটা ও ধনে গুঁড়া দিয়ে অল্প আঁচে সিদ্ধ করে নিন। পানি দেওয়ার প্রয়োজন নেই। পটোল সিদ্ধ হলে ঠাণ্ডা করে বেটে নিন।

* চুলায় হাঁড়ি বসিয়ে সরিষার তেল দিন। আস্ত জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভাজুন। এরপর সামান্য একটু হলুদ গুঁড়া দিন। এবার ভিজিয়ে রাখা ডাল দিয়ে ভালো করে ভেজে নিন। আদা কুচি ও পটোল বাটা দিয়ে নাড়ুন। চুলার আঁচ কমিয়ে দমে রাখুন ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত।

*  ডাল সিদ্ধ হবে, কিন্তু গলে যাবে না এ পর্যায়ে টালা জিরা গুঁড়া, কাঁচা মরিচ কুচি ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ভেজে নামিয়ে পরিবেশন করুন।

শুধু দাম ক ম দিয়ে এই বাজারে টিকে থাকা যায় না।



আমাদের ইবারাকি বিভাগের স ব চেয়ে আলোচিত আর জন প্রিয় হালাল ফুডের দোকান হ ল খান হালাল ফুড। এক টুকরো বাংলাদেশ ।  যেখানে গেলে ম নে হ য় দেশের ঈদের বাজারে চ লে আসছি। মানুষের ভিড়ে তি ল পরিমাণ দাঁড়ানোর জায়গা থাকে না । শুধু বাংলাদেশি না, পাকিস্তানি , ভারতীয়, ভিয়েতনামী মানে স ব দেশের মানুষে ভ রা এই দোকান । এই শপের সাথে টিক তে না পেরে অনেক গুলি দেশি শ প বন্ধ হ য়ে গেছে।  কি যাদু বা কি মধু আছে এই দোকানের । টোকিও , তো চিগি , সাইতামা থেকে ও মানুষ আসে এই শপে । এক টা কারণ হ লো এখানে স ব কিছুর দাম অন্য জায়গা থেকে ক ম। এখানের ম্যানেজার  রত ন ভাই আমাকে বোন ব লেন । আর সেই  র ক ম ব্য ব হার পাই। 
জাপানের এই এক টাই জায়গা যেখানে বাকি তে পণ্য কেনা যায়। আপনার য খন পকেটে টাকা নেই ,  এই শ প কে আপনার পাশে পাবেন। 
প্রচুর ভিড়ের কার নে বেশ খানিক দূরে গাড়ি পার্কিং ক রতে হ য়েছিল ,  চাইলে এরা কেনা পণ্য ব হণ ক রে দেয়। 
অনেক দূর হেটে গাড়ি তে উঠছি , এক দেশি তরুণ দৌড়া তে দৌড়া তে  আসছে , আর ভাই , ভাই ক রে ডাকছে । কি ব্যাপার? হাতে দেখি দুইটা জুস। ভাই এই দুইটা জুস খান হালাল ফুডের C EO, মানে শপের মালিক জিল্লুর ভাই , আপনাদের জন্য পাঠিয়েছেন। আমরা তো অবাক, কারণ এর আগে আমাদের জুস দিয়ে আপ্যায়িত ক রা হয়েছে।  
এই দোকান কেন এত জ নপ্রিয়, এই নিয়ে সবাই অনেক গবে ষ ণা ক রে । আমি ম নে ক রি  শুধু  দাম ক ম দিয়ে এই বাজারে টিকে থাকা যায় না।  এর কারণ অন্য। সেই টা হ লো তাদের 
ব্যবহার।