"আমাদের এ বড় হতভাগা দেশ। এখানে মনের মধ্যে কাজ করবার বল রাখা বড় শক্ত। যথার্থ সাহায্য করবার লোক কেউ নেই। যার সঙ্গে দুটো কথা কয়ে প্রাণ সঞ্চয় করা যায় এমন মানুষ দশ-বিশ ক্রোশের মধ্যে একটি পাওয়া যায় না। কেউ চিন্তা করে না, অনুভব করে না, কাজ করে না। বৃহৎ কার্যের , যথার্থ জীবনের কোন অভিজ্ঞতা কারও নেই, বেশ একটা পরিণত মনুষ্যত্ব কোথাও পাওয়া যায় না। সমস্ত মানুষগুলো যেন উপছায়ার মত খাচ্ছে- দাচ্ছে, আপিস যাচ্ছে, ঘুমুচ্ছে, তামাক টানছে আর নিতান্ত নির্বোধের মতো বকর বকর করছে। যখন ভাবের কথা বলে তখন সেন্টিমেন্টাল হয়ে পড়ে, আর যখন যুক্তির কথা পাড়ে তখন ছেলেমানুষি করে। "
- (কটক, ফেব্রুয়ারি,১৮৯৩)
স্মৃতিকথা, রবীন্দ্রনাথ ঠাকুর

No comments:
Post a Comment