৪ পিসরুই মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়েছি।। তারপর একটা পেস্ট তৈরি করে নিয়েছি।।২ চামচ পোস্ত বাটা,৪ চামচ কাসুন্দি বাটা,ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে।। এরপর কড়াইতে তেল দিয়ে তাতে কালোজিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি।।এরপর তৈরি করা মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি।। মশলা থেকে তেল বেরোলে হাফ কাপ জল আর স্বাদমতো নুন চিনি দিয়ে দিয়েছি।। এরপর মাছ গুলো দিয়ে ঢাকা দিয়ে ফুটে উঠলে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিয়েছি।।
No comments:
Post a Comment