"ইসলাম যেমন সৃষ্টিকর্তার ধর্ম তেমন মানুষের দেহ মনেরও ধর্ম আছে, বয়সেরও ধর্ম আছে। ১৮ বছরের একটি ছেলে যদি শীলা-মুন্নির নাচ দেখতে উৎসাহী না হয়ে দ্বীন ইসলামের চিন্তায় বিভোর থাকে। ফেসবুকে সুন্দরী বান্ধবীদের ছবি লাইক না করে নবী রসুলের জুতা-দাড়ির ছবি লাইক করে, ক্লাসের বান্ধবী মাসুমার সাথে চ্যাট করতে উৎসাহী না হয়ে উসামার শাগরেদদের সাথে চ্যাট করার জন্য উদগ্রীব থাকে তবে বুঝতে হবে ডালমে কুছ কালা হ্যায়। সুস্থ স্বাভাবিক ভোগ সুখের ‘পাপময়’ মানবিক জীবনের ঔষধ হচ্ছে ধর্ম। যার রোগ নেই তার জন্য ঔষধই বিষ, বয়সের ধর্মে যে স্বাভাবিক নয় আল্লাহর ধর্ম তার জন্য ফ্যানাটিসিজমের - ধর্মীয় গোড়ামীর অনুরণন - যেটা সন্ত্রাসের অনুপ্ররণা হয়ে যেতে পারে, সে জামাতী-জেহাদী হয়ে যেতে পারে। তাই আপনার ১৮ বছরের ছেলেটি অতি-ধার্মিক হয়ে গেলে খুশি না হয়ে সন্ত্রস্ত হোন, তার প্রতি নজর রাখুন, মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন
Abm Sirajul Hossain
No comments:
Post a Comment