২৩০০ বছর আগে চাণক্য কৌটিল্য বলে গেছেন "অবহেলায় কর্মনাশ হয়, যথেচ্ছ ভোজনে কুলনাশ হয়, যাচ্ঞায় সম্মান-নাশ হয়, দারিদ্র্যে বুদ্ধিনাশ হয়"। তিনি আরো বলে গেছেন "দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না, মূর্খের বল নীরবতা, চোরের মিথ্যাই বল"। ২৩০০ বছর পরে আজ আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখুন দেখতে পাবেন একটি জাতি যাদের সকল কিছুতে অবহেলা, যাদের জীবনের লক্ষ্য ভোজন, যাদের একমাত্র কাজ হচ্ছে যাচনা বা প্রার্থনা করা এবং যারা বুদ্ধিহীন। এখনও এই সমাজের বেশিরভাগ মানুষ রাজাদের বা প্রধানমন্ত্রীদের এক নম্বর ভক্ত তারা যত মন্দই হোন না কেন, তাদের বেশিরভাগ আবার সেনাবাহিনীর ভক্ত। তারা স্বল্পতেই কান্না বা আবেগ প্রদর্শন করে, শত অন্যায়েও তারা নীরব থাকে এবং তারা প্রার্থনাতেও মিথ্যা বলে। যার অর্থ হলো এমন এক জাতি যারা বলে দুর্বল, মনে শিশু, জ্ঞানে মূর্খ এবং চরিত্রে চোর।
No comments:
Post a Comment