উপকরণ
৬টি লইট্যা মাছ, ১ কাপ বেসন, আধা কাপ চালের গুঁড়া,
স্বাদমতো লবণ, আধা চা চামচ মরিচ গুঁড়া, এক চিমটি হলুদ
গুঁড়া, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া এবং পরিমাণমতো তেল।
যেভাবে তৈরি করবেন
* মাছ ধুয়ে টুকরা করে কেটে নিন। এরপর সামান্য লবণ দিয়ে মাছ মাখিয়ে নিন।
* এবার সব শুকনা উপকরণ, লবণ ও পরিমাণমতো পানি দিয়ে ব্যাটার তৈরি করুন। খেয়াল রাখবেন, ব্যাটার বেশি ঘন হবে না, বেশি পাতলাও হবে না।
* এবার কড়াইয়ে তেল গরম করে মাছগুলো প্রথমে ব্যাটারে ডুবিয়ে একটি একটি করে এপিঠ-ওপিঠ মুচমুচে বাদামি করে ভেজে নিন।
ব্যস, তৈরি হয়ে গেল মজাদার মুচমুচে স্পাইসি লইট্যা পিঁয়াজু।
No comments:
Post a Comment