Saturday, July 18, 2026

কাসনপোড়া ইলিশের ঝোল

 



উপকরণ


৪ টুকরো ইলিশ মাছ

২ টেবিল চামচ কালো সর্ষে

২ টেবিল চামচ সাদা সর্ষে

১টি শুকনো লঙ্কা

৪-৫টি কাঁচালঙ্কা

আধ চা-চামচ কালোজিরে

আধ চা-চামচ হলুদগুঁড়ো

রান্নার জন্য সর্ষের তেল

স্বাদমতো নুন

প্রণালী: 

কালো এবং সাদা সর্ষে, শুকনো লঙ্কা, শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিন। কাসনপোড়া মানে সর্ষেপোড়া হলেও, তা পুড়ে গেলে তেতো লাগবে। তাই পুড়ে গেলে চলবে না।

কড়াইয়ে তেল দিয়ে নুন-হলুদ মাখানো ইলিশ হালকা ভেজে নিন। ওই তেলে কালোজিরে এবং চেরা কাঁচালঙ্কা ফোড়ন দিন। একটু গরম জল দিয়ে নুন, হলুদ যোগ করুন। জল ফুটে গেলে মাছ দিয়ে ফুটিয়ে নিন। যদি বেগুন, বড়ি দিয়ে ঝোল করতে হয়, তা হলে আগে থেকে সেগুলি ভেজে ঝোলে ফোটাতে হবে। সব শেষে দিন শুকনো কড়াইয়ে নেড়ে নেওয়া সর্ষের গুঁড়ো। ঢাকা দিয়ে মিনিট ৫ রান্না করলেই তৈরি হয়ে যাবে ইলিশের কাসনপোড়া ঝোল।

No comments:

Post a Comment