Friday, July 17, 2026

চিকেন স্ট্যু

 


চিকেন স্ট্যু সাথে মাখন টোস্ট, যেটা পেলে শরীর মন দুইই ভালো হয়ে যায় আমার। বৃষ্টি, ঠান্ডা হাওয়া আর এইরকম ধোঁয়া ওঠা স্ট্যু-আর কি লাগে। রেসিপি সবার জানা তাও লিখে দিলাম।
কুকারে তেল দিয়ে তাতে তেজপাতা,এলাচ, দারচিনি আর গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে ঝিরি করে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে দিয়েছি আদা রসুন বাটা। নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের মাংসের টুকরো,আলু,পেঁপে,গাজর, সুইট কর্ন আর বিন্স। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি স্টু এর জন্য পরিমাণ মত গরম জল আর স্বাদ মত নুন। কুকারে ৩ টে সিটি দিয়ে দিয়েছি।এরপর ঢাকা খুলে বাটার, গোলমরিচ গুঁড়ো আর অল্প দুধে গোলানো ময়দা দিয়ে আরো ২-৩ মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়েছি।
উপরে গোলমরিচ গুঁড়ো আর একটু লেবুর রস ছড়িয়ে পরিবেশন করেছি।


No comments:

Post a Comment