গোটা মাছের থেকে কিছুটা নিয়ে ছোট ছোট পিস করে গরম
জলে ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম।এরপর আঁশ গুলো
ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তাতে
ঝিরি করা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ভালো করে ভাজা হলে
রসুন, শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এরপর হলুদ দিয়ে
ভালো করে নাড়াচাড়া করে মশলা ভালো করে কষিয়ে
নিয়েছি। এরপর মাছের টুকরো গুলো দিয়ে মশলার সাথে
ভালো করে কষিয়ে নিয়েছি। খুব সামান্য নুন দিয়েছিলাম।
মাছের টুকরোগুলো মশলার সাথে একদম মিশিয়ে গেলে
নামিয়ে নিয়েছি।এরপর চালকুমড়ো পাতাতে ভরে ফ্রাইপ্যানে
ভেজে নিয়েছি।গরম ভাতে খেতে অসাধারণ
No comments:
Post a Comment