রুই মাছ নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে নিয়েছি। মিক্সিতে ভিজিয়ে রাখা কাজুবাদাম, কিশমিশ, আদা, কাঁচা লঙ্কা অল্প নারকেল দুধের সাথে পেস্ট করে নিয়েছি। ৬ পিস মাছের জন্য দেড় কাপ মত দোকানের কেনা নারকেলের দুধ ব্যবহার করেছি।মাছ ভাজার তেলের সাথে অল্প ঘি দিয়ে তেজপাতা আর থেঁতো করা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। সুগন্ধ বেরোলে তৈরি করা পেস্টটা দিয়ে দিয়েছি।এরপর অল্প অল্প নারকেলের দুধ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে মশলা থেকে তেল বেরোলে গ্ৰেভির জন্য পরিমাণ মত গরম জল দিয়ে দিয়েছি।এরপর ভেজে রাখা মাছ, স্বাদ মত নুন চিনি আর চেরা কাঁচালঙ্কা দিয়ে দিয়েছি।ঝোল ফুটে ঘন হলে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিয়েছি
No comments:
Post a Comment