আমাদের রবিবাবু লিখে গেছেন,
বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।
বহু ক্রোশ, বহু দেশ , পর্বতমালা, সিন্ধু কিছুই দেখা হয়নি এই জীবনে এ খন ও পর্যন্ত । তাই ঠিক
করলাম ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপরেএকটি শিশিরবিন্দু দেখতে তো পারি। যেই ভাবা সেই কাজ, অনেক দিন প র হাঁটতে বেড়ালাম। বাড়ির কাছেই। চারিদিকে যেদিকে তাকাই , আন ন্দ ধারা ব হিছে ভুবনে। বাড়ির কাছের পার্কে দেখি লাল লাল ধ রনের একটা আগাছা হ য়েছে , সবুজের ভিতর লাল, কি যে সুন্দর লাগছে। একেবারে পিচ্চি গাছে ফুটেছে নানা রঙ্গের ফুল, কোনটা
হলুদ, কোনটা পিঙ্ক, বেগুনী। এইগুলি কিন্তু স ব ই আগাছা। ড্যান্ডেলিয়ন ছাড়া অন্য গুলির নাম জানি না। কেউ তাদেরকে ভাল বেসে লাগায়নি। অনাদরে , অব হেলায় ফুটে থাকা এই ফুল গুলিতে দেখি প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে , মৌমাছি রা মধু খাচ্ছে।
এত দিন আমি ম নে ক রতাম আগাছা কে কেউ চায় না । কিন্তু আমার ভুল ভেঙ্গেছে । আসলে ঈশ্বরের দুনিয়ায় সব ই মুল্যবান।



No comments:
Post a Comment