Wednesday, July 15, 2026

বরিশালী ইলিশ ভাজা

 



উপকরণ

৪ টুকরা ইলিশ মাছ, ৪টি কাঁচা মরিচ থেঁতো করা, ১ চা চামচ আদা বাটা, ১চা

 চামচ লেবুর রস, স্বাদমতো লবণ, ১ চা চামচ কাশ্মীরি লাল মরিচ গুঁড়া,

 পরিমাণমতো সরিষার তেল এবং আধা চা চামচ মরিচ গুঁড়া।


যেভাবে তৈরি করবেন

*  মাছ ধুয়ে পরিষ্কার করে নিন। আদা ও কাঁচা মরিচ একসঙ্গে বেটে নিন।

*  মাছে লেবুর রস, আদা ও কাঁচা মরিচ বাটা, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে

 মাখিয়ে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।

*  কড়াইয়ে তেল গরম করে তেল থেকে ধোঁয়া উঠলে আঁচ না কমিয়ে তাতে

 মাছ দিন। বেশি আঁচে ৩-৪ মিনিট ভাজুন। পরে আঁচ কমিয়ে আরো ৩-৪

 মিনিট ভেজে নামিয়ে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন

 করুন।

 

No comments:

Post a Comment