উপকরণ
টরটিলা ৪টি (কর্নফ্লাওয়ার ১ কাপ, ১ চা চামচ বেকিং পাউডার, লবণ, ১ টেবিল চামচ তেল ও পরিমাণমতো কুসুম গরম পানি দিয়ে খামির তৈরি করে রুটি বানানো), ফিশ ফিলে ৩টি, বাঁধাকপি কুচি ১ কাপ, লেটুসপাতা কুচি ১ কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, ব্রেডক্রাম ১ কাপ, তেল পরিমাণমতো, ডিম ১টি এবং লবণ স্বাদমতো।
ইয়োগার্ট সস : দই ২ কাপ, শসা কিমা ১ কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, রসুন কিমা ১ টেবিল চামচ, মধু ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ এবং লবণ স্বাদমতো।]
যেভাবে তৈরি করবেন
* প্রথমে মাছ ফিলে করে কেটে তাতে লেবুর রস, গোলমরিচ গুঁড়া ও লবণ মিশিয়ে রেখে দিন।
* এবার ডিমে চুবিয়ে, ব্রেডক্রামে গড়িয়ে ডুবোতেলে ভেজে নিন। ইয়োগার্ট সসের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।
* এবার টরটিলায় ইয়োগার্ট সস লাগিয়ে বাঁধাকপি ও লেটুসপাতা কুচি ছড়িয়ে মাছ দিয়ে মুড়িয়ে ইয়োগার্ট সসের সঙ্গে পরিবেশন করুন।
No comments:
Post a Comment