রুই মাছ গুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়েছি।।আলু , পটল লম্বা লম্বা করে কেটে ভেজে তুলে নিয়েছি।। একটা পেস্ট তৈরি করে নিয়েছি আদাবাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জল দিয়ে।। তৈরি করা মশলা তেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি।এরপর একটা টমেটো ছোট ছোট টুকরা করে কেটে দিয়ে দিয়েছি।। সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে টমেটো নরম হয়ে এলে আর মশলা আর একটু ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মত জল দিয়ে ভেজে রাখা সবজি, মাছের টুকরো আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মত নুন দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি।।এরপর অন্য একটা প্যানে অল্প তেল দিয়ে তেল ভালো করে গরম হলে তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এরপর ফোড়ন দেওয়া মশলার গন্ধ বেরোলে তা মাছের ঝোলের উপর ভালো করে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে আরো কিছুক্ষন ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি এই পাঁচফোড়ন রুই।
No comments:
Post a Comment