Friday, July 17, 2026

ইলিশ মাছের কাঁচা মাখা

 



উপকরণ

  • ইলিশ মাছ ১০ টুকরা (প্রায় ৮০০ গ্রাম-১ কেজি)

  • পেঁয়াজকুচি ৩ কাপ

  • কাঁচা মরিচ ফালি ১০টি

  • শর্ষের তেল ৬ টেবিল চামচ

  • লবণ স্বাদমতো

  • হলুদগুঁড়া এক চা–চামচ

  • মরিচগুঁড়া দুই চা–চামচ (যদি ঝাল পছন্দ করেন)

  • জিরাগুঁড়া এক চা–চামচ

  • ভাজা জিরাগুঁড়া এক চা–চামচ।

  • প্রণালি

    • মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন।

    • একটি বোলে মাছ দিয়ে পেঁয়াজকুচি, হলুদ-মরিচ-জিরাগুঁড়া (আধা চা–চামচ করে) ও লবণ দিন। হাত ধুয়ে আলতোভাবে মাছে মসলা মাখান।

    • দুই টেবিল চামচ শর্ষের তেল দিয়ে আবারও মাখান।

    • এবার চুলায় কড়াই দিয়ে তাতে বাকি শর্ষের তেল দিয়ে আধা চা–চামচ মরিচগুঁড়া দিন।

    • এ সময় চুলার আঁচ কম বা মাঝারি থাকবে। নয়তো মরিচ পুড়ে যাবে।

    • এবার মাখানো মাছ সাবধানে কড়াইতে ঢেলে দিন। বোলের মসলা ধুয়ে পানিটাও দিন।

    • কড়াই দুলিয়ে হালকা নেড়ে দিন। একটা ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে আট থেকে নয় মিনিট জ্বাল দিন।

    • ঢাকনা খুলে কড়াই ধরে সাবধানে নাড়িয়ে দিন। এবার মাছগুলোকে সাবধানে উল্টিয়ে কাঁচা মরিচ ফালি দিন।

    • আঁচ কমিয়ে চুলার ওপর মিনিট পাঁচেক রাখুন।

    • ভাজা জিরাগুঁড়া ছড়িয়ে নামিয়ে ঢেকে রাখুন তিন মিনিট। এবার পরিবেশন করুন।

No comments:

Post a Comment