।রুই মাছের শুক্তো।।
রুই মাছের শুক্তো বানানোর জন্য প্রথমে পাঁচ ফোড়ন আর সরষে কড়াইতে টেলে নিয়ে ঠান্ডা হলে গুঁড়ো করে নিয়েছি।এরপর রুই মাছ নুন মাখিয়ে ভেজে নিয়েছি।আলু, পটল, ঝিঙে হালকা ভেজে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে তাতে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। হালকা নাড়াচাড়া করে আদা বাটা দিয়ে দিয়েছি।অল্প জল দিয়ে কষিয়ে নিয়ে ভেজে রাখা সবজি গুলো দিয়ে দিয়েছি। প্রয়োজন মত জল আর পরিমাণ মত নুন দিয়ে দিয়েছি।সবজি ভালো করে সেদ্ধ হয়ে এলে ১/২ চামচ চালের গুঁড়ো জলে গুলে অল্প দুধ আর ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিয়েছি। ফুটে উঠলে তৈরি করা মশলা আর ঘী ছড়িয়ে নামিয়ে নিয়েছি।
No comments:
Post a Comment