Thursday, July 9, 2026

রুই মাছের কাসনপোড়া ঝোল।

 


রুই মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়েছি।২ চামচ লাল‌ সরষে কড়াইতে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি।এরপর কড়াইতে তেল দিয়ে তাতে কালোজিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। হালকা নাড়াচাড়া করে জলে গোলা হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে মশলা কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছ,ঝোলের জন্য পরিমাণ মত জল আর স্বাদ মত নুন দিয়ে দিয়েছি।ঝোল ফুটে উঠলে গুঁড়ো করে রাখা ভাজা সরষে দিয়ে ১-২ মিনিট ফুটিয়ে শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিয়েছি।

No comments:

Post a Comment