Monday, October 12, 2026

আত্মসম্মানই নিজের জীবন।

 


পৃথিবী আপনাকে নীরবে পর্যবেক্ষণ করে; সে খেয়াল করে আপনি নিজেকে কেমন করে মর্যাদা দিচ্ছেন, তা দেখেই ঠিক করে নেয় অন্যরাও আপনাকে কেমন করে মর্যাদা দিবে!
আপনি যদি নিজেকে ছোট করে দেখেন তবে দেখবেন অস্বাভাবিকভাবে অন্যরাও আপনাকে ছোট করে দেখছে, সেভাবে আপনার সাথে আচরন করছে। আর যদি নিজেকে সম্মানের সাথে, গর্ভের সাথে দেখেন তবে দেখবেন অন্যরাও আপনাকে সম্মানের চোখে দেখছে আপনাকে ভ্যালু করছে। নিজের ব্যাপারে সংশয় বা দুর্বলতা দেখালে শিকারী মানসিকতার মানুষ আপনার সেই দুর্বলতার সুযোগ নিবে। আত্মসম্মান কোনো বিলাসী আবেগ নয়, এটি টিকে থাকার একটি কঠোর নিয়ম!
পৃথিবী শক্তির কথা শোনে, বিনতির কথা নয়। সম্মান পাওয়ার জন্য কাকুতি-মিনতি করলে নিজের মূল্য কমে যায় এবং অন্যের উপর নির্ভরশীলতা প্রকাশ পায়। ম্যাকিয়াভেলির মতে, ভালোবাসার পাত্র হওয়ার চেয়ে ভয়ের পাত্র হওয়া অনেক বেশি নিরাপদ, কারণ ভালোবাসা মানুষের ইচ্ছাধীন কিন্তু ভয় মানুষকে বাধ্য করে।
বিশ্ব হলো আপনার মানসিকতার প্রতিফলন; আপনি যেভাবে নিজেকে উপস্থাপন করবেন, বিশ্ব ঠিক সেভাবেই সাড়া দেবে। আপনি যদি সংকোচ বা হীনমন্যতা নিয়ে চলেন, তবে বিশ্ব আপনার ওপর চড়াও হবে; আর যদি নিজেকে একজন শাসকের মতো সম্মান করেন, তবে বিশ্ব আপনাকে রাজস্ব দিতে বাধ্য থাকবে।
যে সম্পর্ক শুধু প্রশংসার ওপর ভিত্তি করে গড়ে ওঠে সেটা ক্ষণস্থায়ী ও পাতলা কাঁচের মতো ভঙ্গুর; এর সাথে ভয়ের ভিত্তি না থাকলে তা অবহেলা ও বিশ্বাসঘাতকতায় রূপ নেয়।
কোনো তর্ক, চিৎকার বা ঘোষণা ছাড়াই অবহেলিত অনুভব করার সাথে সাথে নিজেকে নীরবতার সাথে সরিয়ে নেওয়া সবচেয়ে কার্যকর অস্ত্র। দুষপ্রাপ্যতা যেকোনো কিছুর মূল্য বাড়ায়; নিজের সময়, উপস্থিতি ও শক্তির সহজলভ্যতা কমিয়ে দিলে মানুষ তার প্রকৃত গুরুত্ব অনুভব করতে বাধ্য হয় ।
অদম্যতার বলয়, নীরবতা, সংযত শারীরিক ভাষা, ধীরস্থির গতিবিধি এবং গোপনীয়তা বজায় রাখার মাধ্যমে নিজের চারপাশে অদম্যতার একটি অলক্ষ্য সুরক্ষা বলয় তৈরি হয়। যখন মানুষ বুঝতে পারে যে আপনাকে কোনো ভয়, লোভ বা তোষামোদ দিয়ে প্রলোভিত করা যায় না, তখন তারা আপনাকে সমীহ করে চলে।
আত্মসম্মানই নিজের জীবন। আপনার জীবন ও ভাগ্য অন্য কেউ লেখে না, আপনি নিজেই আপনার আত্মসম্মানের মানের মাধ্যমে তা রচনা করেন। নিজের ওপর কঠোর শাসন প্রতিষ্ঠা করলে পুরো বিশ্ব আপনার সামনে মাথা নত করতে বাধ্য হয়।

No comments:

Post a Comment