"পথ চ লিতে যদি চকিতে কভু দেখা হয়" তাদের সাথে , না সঙ্গে নিয়ে আসতে পারবে তুমি "ইহাদেরকে"?
আমার ও দেখা হয়ে গেল তাদের সাথে চলার প থের ফ্রি মার্কেটে । মাত্র ২০০০ ইয়েন এ "ইহাদেরকে" আমি পাইলাম। এই দামে এখানে এদের একটা গাছ ও হয় না। টবের দামই হবে মনে হয় ২০০০ ইয়েন।
যা হোক, হাড়হাড্ডি দামাদামি করার পরে উনারা রাজি হলেন। আর এই অবদান সম্পূর্ণ চলে যাবে যশোরের জামাইয়ের উপর কারণ তাহারা লোহাগড়ার লোক , জন্মগতভাবে দামাদামিতে পটু। এই পরিচয় তার শালিরা বিয়ের গেট ধরে ই পেয়েছে।
শালা শালি পক্ষ দামাদামি তে হেরে যেয়ে আশাহত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে, এরা ম নে হয় ভিক্ষুকের সাথে ও দামাদামি করে ভিক্ষা দেয়।
লোহাগড়াবাসির অনুভুতিতে আঘাত লাগলে আমার করার কিছু নেই।
পর সমাচার এই যে, ঘরে র কোথায় এদের রাখবো তা এখ ন ও ঠিক ক রতে পারেনি।




No comments:
Post a Comment