আলু সেদ্ধ করে নিন। ঠান্ডা হওয়ার পরে সেদ্ধ আলু ভাল করে নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিন। অবাঙালিদের মধ্যে আলু পুরী খাওয়ার চল রয়েছে। তবে বাঙালির লুচি আটা নয়, তৈরি হয় ময়দা দিয়ে। সেদ্ধ আলু যতটা নেবেন তার দ্বিগুণ পরিমাণ ময়দা নিন। দিয়ে দিন স্বাদমতো নুন, চিনি, সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনেপাতাকুচি। ঘি বা সাদা তেল দিয়ে, ময়ান দিয়ে ভাল করে মেখে নিন। আলু সেদ্ধ থাকায় জল যৎসামান্যই লাগতে পারে। সেটা বুঝে নিতে হবে। ময়দা মেখে আধ ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন। তার পর লেচি কেটে লুচি ভেজে নিন।

No comments:
Post a Comment