Friday, October 16, 2026

পদ্মসন্দেশ

  


উপকরণ

  • নারকেল কোরা ২ কাপ

  • চিনি এক কাপের চার ভাগের তিন ভাগ

  • দুধ ২ লিটার

  • এলাচগুঁড়া পরিমাণমতো

  • ঘি সামান্য

  • প্রণালি

    • নারকেল কোরা ও চিনি দিয়ে ভালোভাবে পাক তৈরি করতে হবে।

    • পাক তৈরি হয়ে গেলে সামান্য পরিমাণ এলাচগুঁড়া মিশিয়ে সেটি পাটায় বেটে নিন।

    • একটি কড়াইয়ে ২ লিটার দুধ নিয়ে ভালোভাবে জ্বাল দিন।

    • দুধ ঘন হয়ে ক্ষীর তৈরি হলে পরিমাণমতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

    • ক্ষীরটি ঘন ও মসৃণ হলে মাটির ছাঁচে ঘি লাগিয়ে নিন।

    • কিছুটা দুধের ক্ষীর দিয়ে প্রথমে জমতে দিন।

    • আগে থেকে তৈরি করা নারকেলের পুর দিন এবার।

    • শেষে ওপরে আবার দুধের ক্ষীরের প্রলেপ দিয়ে দিন।

    • এভাবেই বিভিন্ন নকশার পদ্মসন্দেশ তৈরি করে নিতে পারবেন।

No comments:

Post a Comment