৪০০ বছর আগের জাপান। অতিথি- অভ্যাগতদের আপ্যায়ন করছেন বাড়ির মালকিন। হাঁটু মুড়ে বসা বিশেষ রীতি! আর কে না জানে, হাঁটু মুডে বসলেই...
সাথে সাথেই কেশে বা মুখ থেকে সাদৃশ্যপূর্ণ আওয়াজ বের করে সামাল দিতেন বিশেষ পরিচারিকা। তাদেরকে সব সময় সতর্ক থাকতে হত। সাদৃশ্যপূর্ণ আওয়াজ রীতিমতো অভ্যাস করতে হত। সে আওয়াজ এতটাই সাদৃশ্যপূর্ণ হতো যে প্রায় আসল বাতকর্মের সমান হত! কিন্তু কখনো যদি সামাল দিতে না পারতেন, তাহলে পরিচারিকাটিকে প্রকাশ্যে বাতকর্মের দায় নিজের ঘাড়েই নিতে হত! সম্ভ্রান্ত ঘরের মালকিন তাঁর কী মানসম্মান নেই না-কি, হ্যাঁ?
আপাতদৃষ্টিতে পেশাটি অন্যরকম লাগলেও, এই পেশার মধ্যে দিয়ে পর্দা না থেকেও পর্দার এক অনুচ্চারিত, অদৃশ্য উপস্থিতি স্পষ্ট অনুভব করা যায়!
No comments:
Post a Comment