প্রথমে ২০০ গ্রাম মটর ডাল আগের দিন ভিজিয়ে রাখুন।
একটা রাঙ্গা আলু নিয়ে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিন
মিষ্টি কুমড়ো খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিন।
এবার মটর ডাল জল ঝরিয়ে একটা প্রেসার কুকারে দু কাপ জল দিয়ে দুটো কাঁচা লঙ্কা, এক চামচ আদা গ্রেট করে দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিন।
এবার গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে সর্ষে তেল দিয়ে গরম করে দুটো শুকনো লঙ্কা এক চামচ কালো জিরা এক চিমটি হিং ফোড়ন দিন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে রাঙ্গা আলু দিয়ে ভালো করে ভেজে নিন। রাঙ্গা আলু ভাজা হলে মিষ্টি কুমড়ো দিয়ে ভাজতে থাকুন। এবার দিন এক চামচ আদা বাটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর দেখুন রাঙ্গা আলু এবং মিষ্টি কুমড়ো সেদ্ধ হলে সেদ্ধ মটর ডাল ঢেলে দিন। ফুটতে শুরু করলে এক চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। নামানোর আগে এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে ঢেকে রাখুন। বেস তাহলে রেডি হয়ে গেলো মটর ডাল এর ডাল ফেলা।
No comments:
Post a Comment