Tuesday, July 1, 2025

ওলের বড়া

 


উপকরণ

১০০ গ্রাম ওল

১টি ছোট পেঁয়াজ

৩-৪টি কাঁচালাঙ্কা

১ চা-চামচ কালোজিরে

২-৩ টেবিল চামচ বেসন

২ চা-চামচ চিনেবাদাম কুচি

আধ চা-চামচ খাওয়ার সোডা

স্বাদ মতো নুন

ভাজার জন্য সাদা তেল

প্রণালী: ওল সেদ্ধ করুন। তবে দেখবেন, ওলের মধ্যে যেন অতিরিক্ত জল ঢুকে না যায। সে কারণে ভাল করে জল ঝরিয়ে নিন। সেদ্ধ করা ওলের মধ্যে পেঁয়াজ, লঙ্কা কুচি, স্বাদমতো নুন, কালোজিরে, শুকনো খোলায় নাড়া চিনেবাদাম কুচি, শুকনো খোলায় নাড়া বেসন, খাওয়ার সোডা মিশিয়ে নিন। তার পর ছাঁকা তেলে বড়া ভেজে নিন।

No comments:

Post a Comment