উপকরণ
মুড়ি দুই কাপ, ডিম একটি, গাজর ও ক্যাপসিকাম তিন টেবিল চামচ, পেঁয়াজ, রসুন, সয়া সস, টমেটো সস এক চা চামচ করে, ধনেপাতা এবং তেল দুই চামচ।
যেভাবে তৈরি করবেন
ফুটন্ত পানিতে দু-তিন মিনিট মুড়ি সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন।
তেলে রসুন, পেঁয়াজ ও সবজি ভেজে ডিম স্ক্র্যাম্বল করে নিন।
সস ও লবণ দিয়ে মুড়ি ভেজে ধনেপাতা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।
No comments:
Post a Comment