বঙ্গাসন আসলে ইয়োগারও একটা আসন। আর এই আসন শরীরের জন্য খুব উপকারী, বিশেষ করে পায়ের সমস্যা যাদের আছে। কারণ শরীরের ভার গোড়ালির ওপর, ঊরু ছোঁবে পায়ের পেশিকে, কিন্তু নিতম্ব মাটি ছোঁবে না। দুই পায়ের মাঝে থাকবে আরামদায়ক ফাঁক।
উপকারিতা কী কী?
প্রতিদিন ৪০-৬০ মিনিট বঙ্গাসনে বসলে পা শক্ত থাকবে, ১০০ বছরেও লাঠি লাগবে না
কিডনি ও মেরুদণ্ডে রক্ত চলাচল বাড়ায়
প্রস্রাব ধরে রাখতে সমস্যা হয় না
মেয়েদের স্বাভাবিক প্রসব সহজ হয়
জরায়ু বা পেলভিক অঙ্গের স্থানচ্যুতি রোধে সহায়ক
কোষ্ঠকাঠিণ্য দূর করে
পেটের মেদ ঝরাতে দারুণ কার্যকর
কীভাবে সময় ব্যবহার করবেন?
খাওয়া, পড়া, টিভি দেখা, এমনকি ল্যাপটপে কাজ—সব কিছুই যদি বঙ্গাসনে বসে করেন, তাহলে একসাথে তিনটা কাজ হয়:
১. কাজও হলো,
২. ব্যায়ামও হলো,
৩. আর সুন্নত পালনও হলো!
তবে একটা "কিন্তু" আছে:
যদি ডাক্তারের নিষেধ থাকে তাহলে করা যাবে না। আর অনেকদিন এভাবে না বসেন, তাহলে প্রথমে ১-২ মিনিট করে শুরু করুন, তারপর ধীরে ধীরে সময় বাড়ান।
No comments:
Post a Comment