উপকরণ
১ কাপ মুগ ডাল
১ কাপ নারকেল কোরা
আড়াই কাপের মতো দুধ
১ কাপ চিনি
৪ চামচ ঘি
১ চামচ ছোট এলাচ গুঁড়ো
১০-১২টি কাজুবাদাম (অর্ধেক করে কাটা)
১০-১২টি কিশমিশ
২ চামচ পেস্তা ও কাঠবাদামের কুচি
প্রণালী
মুগ ডাল ভাল করে ভেজে নিতে হবে। মাঝারি আঁচে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। সুন্দর একটা সুগন্ধ বার হবে। খেয়াল রাখবেন, যেন পুড়ে না যায়। ডাল ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হতে দিন। এর পর সেই ডাল জল দিয়ে ধুয়ে, জল ঝরিয়ে রাখুন। এ বার কড়াইতে অল্প ঘি গরম করে তাতে নারকেলের টুকরোগুলি ভেজে তুলে নিন। ওই ঘিয়েই কাজুবাদাম, কিশমিশ ভেজে নিন।
ডাল ও ভাজা নারকেল মিক্সিতে মিহি করে পিষে নিতে হবে। এর পর কড়াইতে আবারও খানিকটা ঘি গরম করুন। তাতে ছোট এলাচ দিয়ে ডাল ও নারকেল বাটা দিয়ে দিন। ভাল করে নাড়াচাড়া করতে হবে। আঁচ কমিয়ে রাখুন, যাতে পুড়ে না যায়। এই মিশ্রণে কাজুবাদাম, কিশমিশ, কাঠবাদাম, পেস্তা দিয়ে খানিক নেড়েচেড়ে দুধ দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রাখুন। পরে ঢাকনা খুলে ঘি ও এলাচগুঁড়ো ছড়িয়ে হালুয়া গ্যাস থেকে নামিয়ে নিন। উপর থেকে ছোট ছোট নারকেলের টুকরো, কাঠবাদাম ছড়িয়ে পরিবেশন করুন।
No comments:
Post a Comment