Wednesday, July 2, 2025

প্রন পাইনঅ্যাপল ফ্রায়েড রাইস

 

উপকরণ: খোসা ছাড়ানো চিংড়ি ১৫–২০টি, পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, জলডুগি আনারস ১টি, রসুন কিমা ১ চা–চামচ, আদা মিহি কুচি আধা চা–চামচ, কাঁচা মরিচকুচি স্বাদমতো, ছোট কিউব করে কাটা ক্যাপসিকাম ৩ টেবিল চামচ, সাদা গোলমরিচগুঁড়া ১ চা–চামচ, সয়া সস ২ টেবিল চামচ, ফিশ সস ১ টেবিল চামচ, চিনি ১ চা–চামচ, লবণ স্বাদমতো, মাখন ৩ টেবিল চামচ।

প্রণালি: পোলাওয়ের চাল দিয়ে ঝরঝরে করে ভাত রান্না করে নিন। ভাতগুলো ট্রেতে ছড়িয়ে দিয়ে ফ্যানের নিচে ঠান্ডা করে নিন। এবার ছড়ানো প্যানে মাখন গরম করে তাতে আদা-রসুনকুচি দিয়ে অল্প ভেজে নিন। এবার তাতে লবণ মাখানো চিংড়ি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তারপর ক্যাপসিকাম ও আনারসকুচি দিয়ে ২ মিনিট ভেজে একে একে ভাত বাদে বাকি উপকরণ দিয়ে ৩ মিনিট ভাজুন। ভাজা উপকরণের সঙ্গে আলতো হাতে ভাত মিশিয়ে নিয়ে আরও ৩–৪ মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার প্রন পাইনঅ্যাপল ফ্রায়েড রাইস।


No comments:

Post a Comment