মুগ কড়াই না ধুয়ে খোলায় হালকা ভেজে নিতে হবে। তারপর জলে ভিজিয়ে রাখতে হবে, ভাজা কড়াই ঠান্ডা হয়ে এলে। গোটা রাত ভিজিয়ে রাখতে পারেন। সকালে চাল এবং ভিজিয়ে রাখা কড়াই ভালো করে ধুয়ে নিতে হবে। আলু পাতলা, ছোটো পিস করে, পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা চিরে একটু হলুদ গুঁড়ো আর অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে চাল, কড়াই হাতে করে মাখিয়ে পরিমাণ মতো জল দিয়ে রান্না চাপাতে হবে। এই ভাতের কিন্তু ফ্যান ঝাড়ানো যাবে না। তাই সেই বুঝে জলের পরিমাণ রাখতে হবে। চাল এবং কড়াই সেদ্ধ হওয়ার জায়গায় এলে নুন দিয়ে ভালো করে ঘেঁটে জল একদম মরে গেলে এবং ভাত ঝরঝরে করে নামালে হয়ে যাবে।
আলু তো থাকছেই ওতে, এবার একটু ভাজা লঙ্কা, ফালি করে কাটা পেঁয়াজ আর জিরে-মরিচ ভাজা গুঁড়ো সঙ্গে একটু সর্ষের তেল...
No comments:
Post a Comment