Sunday, July 20, 2025

-চিংড়ি মাছ দিয়ে কচুশাকের ঘন্ট

 

কচুশাক সামান্য নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছও নুন,হলুদ মাখিয়ে ভেজে রেখে দিয়েছি। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়েছি বেশ কয়েকটি শুকনো লঙ্কা ফোড়ন। হালকা নাড়াচাড়া করে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি। এদিকে জিরে, রসুন, গোলমরিচ আর টম্যাটো একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমিষ কচুশাকের মধ্যে টম্যাটো দিলে এর স্বাদ খুব ভালো হয়। পেঁয়াজ হালকা বাদামী হয়ে গেলে মশলার মিশ্রণ দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, চিনি। ভালোভাবে তেলছাড়া মতো করে মশলা কষিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছ। আবারও ভালোভাবে মশলার সঙ্গে সমস্তটা মিশিয়ে নিয়ে দিয়েছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুশাক। দিয়েছি সামান্য লেবুর রস। যেহেতু টম্যাটো দেওয়া আছে তাই লেবুর রস এক্ষেত্রে একটু কম দিয়েছি। ভালোভাবে সময় নিয়ে তেলছাড়া মতো হলেই তৈরী চিংড়ি মাছ দিয়ে কচুশাকের ঘন্ট।

No comments:

Post a Comment