উপকরণ:
চিকেন স্টক (ইয়াখনি) তৈরির জন্যঃ
চিকেন হাড়-সহ – ৫০০ গ্রাম
আদা – ১ টুকরো
রসুন – ৬ কোয়া
পেঁয়াজ – ১টি (চাক করে কাটা)
গোটা গরম মসলা – দারচিনি ১ টুকরো, এলাচ ২টি, লবঙ্গ ২টি, গোলমরিচ ৫-৬টি
গোটা ধনে- ১ চা চামচ
গোটা জিরে -১ চা চামচ
লবণ – স্বাদমতো
জল – ৪ কাপ
পোলাওয়ের জন্যঃ
বাসমতি চাল – ২ কাপ (ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন)
চিকেন – ৫০০ গ্রাম (স্টক থেকে তুলে নেওয়া)
পেঁয়াজ – ২টি ( বাদামি করে ভাজা )
আদা-রসুন বাটা – ২ টেবিল চামচ
টক দই – ৩ টেবিল চামচ
সবুজ কাঁচা লঙ্কা – ৪টি (চেরা)
গোটা গরম মসলা – দারচিনি, এলাচ, লবঙ্গ
ঘি – ২ টেবিল চামচ
তেল – ২ টেবিল চামচ
লবণ – স্বাদমতো
(আমি সিদ্ধ করা পেয়াজ রসুন আদা ও ফ্রেস আদা রসুনের সাথে পেস্ট করে নিয়েছি।?
1. ইয়াখনি তৈরিঃ
পাত্রে চিকেন, আদা, রসুন, পেঁয়াজ, গরম মসলা, লবণ ও জল দিয়ে ঢেকে মাঝারি আঁচে সেদ্ধ করুন ২০ মিনিট। এরপর ছেঁকে স্টক আলাদা করে নিন ও চিকেন টুকরোগুলো তুলে রাখুন।
2. পোলাও রান্নাঃ
কড়াইতে ঘি ও তেল গরম করে গোটা গরম মসলা দিন।
এরপর আদা-রসুন বাটা দিয়ে ভাজুন।
টক দই দিয়ে কষান, তারপর ভাজা পেঁয়াজ কিছুটা আলাদা রেখে, বাকিটা কড়াইতে দিন সাথে চিকেন যোগ করুন।
কিছুক্ষণ ভাজুন, এরপর চাল যোগ করুন।
এরপর ৩.৫ কাপ স্টক (ইয়াখনি) ও লবণ দিন।
ঢেকে দিন ও হালকা আঁচে রান্না করুন যতক্ষণ না চাল ফুলে ওঠে ও জল শুকিয়ে যায়।
শেষে ৫ মিনিট দমে রাখুন। উপর থেকে ভাজা পেয়াজ দিয়ে পরিবেশন করুন।
গরম গরম চিকেন ইয়াখনি পোলাও পরিবেশন করুন রাইতা বা সালাদের সঙ্গে।
No comments:
Post a Comment