Friday, July 4, 2025

তানাবাতা উৎসব


তানাবাতা (七夕) জাপানের একটি ঐতিহ্যবাহী উৎসব, যা "তারা উৎসব" নামেও পরিচিত। 
তানাবাতা শব্দের অর্থ হল Evening of the seventh ।এই উৎসব এর উৎপত্তি প্রাচীন চীন থেকে এসেছে ।
সাধারনত; প্রতি বছর ৭ই জুলাই তারিখে পালিত হয়। তবে,তোহোকু অঞ্চলে সাধারণত ৭ই আগস্ট পালন করা হয়।




এই উৎসবে, ওরিহিমে (অরিওন নক্ষত্রের ভেগা) এবং হিকবোশি (অ্যাকুইলা নক্ষত্রের আলতাইর) নামের দুই তারার মিলন উদযাপন করা হয়। জাপানি কিংবদন্তি অনুসারে, এই দুই তারকা প্রেমিক এবং আকাশগঙ্গা (মিল্কি ওয়ে) তাদের আলাদা করে দিয়েছে। শুধুমাত্র এই দিনে, তারা মিলিত হওয়ার অনুমতি পায়। এই উপলক্ষে, সবাই তাদের মনের একান্ত ইচ্ছে গুলো রঙিন কাগজ বা "Tanzaku"তাঞ্জুকি -তে   লিখে বাঁশের ডালে  ঝুলিয়ে রাখবে, ইচ্ছাপূরণের জন্য ।

গুরুত্ব:
ইচ্ছা পূরণের বিশ্বাস: মানুষ মনে করে এইভাবে লেখা ইচ্ছাগুলো পূরণ হবে।

আধ্যাত্মিকতা: এটি দেবতাদের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক অনুরোধ জানানোর মাধ্যম।

সাংস্কৃতিক ঐতিহ্য: এটি একটি প্রাচীন লোকাচার, যা প্রেম, আশা ও বিশ্বাসের প্রতীক

আমি ম নে ক রি,
তানাবাটা: জাপানের সবচেয়ে রোমান্টিক রাত, অনন্ত প্রেম ও ধৈর্যের এক কিংবদন্তি













No comments:

Post a Comment