উপকরণ
একটু বড় আকারের ইলিশ ৮ টুকরা (পেট ও পিঠের মাছ একসঙ্গে করে কাটা), দেশি পেঁয়াজ চৌকো ছোট করে কাটা ২ কাপ, কাঁচা মরিচ (ছোট ছোট করে কাটা) ৮–৯টি, লেবুর রস ৩ টেবিল চামচ, সাদা তেল আধা কাপ, লবণ স্বাদমতো।
প্রণালি
প্রথমেই মাছ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কাটা পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ একসঙ্গে হালকাভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। একটি পাত্রে কাটা পেঁয়াজ, কাটা কাঁচা মরিচের মধ্যে মাছগুলো সাজিয়ে তেল, লেবুর রস ও লবণ দিতে হবে। মাছ সাজানো হলে ঢাকনা দিয়ে পাত্র ঢেকে চুলায় মাঝারি আঁচে দিতে হবে। ১৫ থেকে ২০ মিনিট পর পেঁয়াজের রস, লেবুর রস ও ইলিশের গন্ধ জানান দেবে, খাবারের জন্য তৈরি লেবু ইলিশ। রান্নার জন্য যে পাত্র ব্যবহার করবেন, সেটির তলা সমান থাকতে হবে, তাহলে মসলাগুলো সমানভাবে মিশতে পারবে।
No comments:
Post a Comment