উপকরণ
ইলিশ মাছ চার পিস, কচুর ডাঁটা সাত-আটটি (দুধ মানকচু হলে ভালো হয়), পেঁয়াজ বাটা এক কাপ, হলুদ গুঁড়া এক চামচ, মরিচ গুঁড়া এক টেবিল চামচ, সর্ষের তেল চার টেবিল চামচ, লবণ স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন
১। মাছ আর কচু ধুয়ে নিন। গরম পানিতে কচু একটু ভাপিয়ে নিন।
২। প্যানে তেল গরম করে সব মসলা দিয়ে কষিয়ে নিন। দু-তিনবার অল্প পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর মাছ দিয়ে আরেকটু কষিয়ে নিন।
৩। এবার কচুগুলো দিয়ে অল্প পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করুন।
৪। ঝোল মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।
No comments:
Post a Comment