ভারত এবং বাংলাদেশে বিগত ৪০ বছরের মধ্যে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণীতে কমপক্ষে ৫০ শতাংশ জনগণ উত্থিত হয়েছেন।
বিগত সময়ে ৩০০ বছরেও নিম্ন বিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণীতে এত বিশাল পরিমাণে উত্থান ঘটেনি। ৫০/৬০/৭০/৮০ দশকে এই মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বাংলাদেশের আচার আচরণ, খাবার দাবার এবং পরিবেশন, বেশভুষা, পোশাক আশাক,চালচলন, ভাষা সংস্কৃতি, সাজগোজ , ঘরের ভেতরকার গোছগাছ, সামাজিক সংস্কার, বাগান, আঙ্গিনা ব্যাপক পরিবর্তন সাধন করেছে। যাহার মূল চালিকাশক্তি ছিল শতশত বছর ধরে Struggle করা পিতা-মাতা।
কিন্তু বর্তমান উন্নিত মধ্যবিত্ত শ্রেণীর বাবা-মা বা পিতামহ রা সেই struggl টা করেনি। এমতাবস্থায় এই সুবিশাল হঠাৎ ( [" বাঙালি মোসলমান সমাজ স্বাধীন চিন্তা করতে ভয় করে" --- আহমদ ছফা]
বর্তমান মধ্যবিত্তের ইতিহাস না জানা,ঐতিহ্য সম্পর্কে না জানা, শিক্ষাহীন এবং লিল্লাহ বোর্ডিং এ বড় হয়ে উঠা) মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ভারতে ডানপন্থী সরকার গঠনে সাহায্য করেছে এবং বাংলাদেশও সেটার আভাস পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ গত ২০ বছর ধরেই একপ্রকার Conflict of Civilization এর ভিতর দিয়ে যাচ্ছে। বহু কষ্টে গড়েউঠা ৫০/৬০/৭০/৮০/৯০ দশকের মেইনস্ট্রিম/ মধ্যবিত্তদের কে নাকচ করে গড়ে উঠতে চাচ্ছে এক হযবরল সমাজ। যেখানে কিছু কুসংস্কার+কিছু অন্ধত্ব+ কিছু লোভ+ কিছু সুবিধাবাদী+কিছু আধুনিক+ তারচেয়েও বেশি নারীবিদ্বেষী+ ইউরোফবিয়া+বাঙালি সংস্কৃতি ফবিয়া+ সিন্ধুসভ্যতার ইতিহাস ফবিয়া নিয়ে ধর্ম+অন্ধ এক Principle হীন সমাজ। এমতাবস্থায় হয় এই সমাজের অধিকাংশ মানুষ হয় নিম্নবিত্ত শ্রেণীতে পতিত হবে না হয় এই সংঘর্ষ চলতে থাকে কয়েক দশক যতদিন না এই নুতন মধ্যবিত্ত শ্রেণীর ও ইতিহাস তৈরি হবে।
No comments:
Post a Comment