ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলে একটি রেজিস্টার খাতা থাকে, যারা নির্দিষ্ট সময় পার হয়ে যাবার হলে প্রবেশ করে তাদের এই খাতায় নাম লিখে হলে প্রবেশ করতে হয়। ৫ই আগস্টের পর এই রেজিস্টার খাতার উপরে লিখে দেয়া হল, বেশ্যা।
সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার কর্মী সম্মেলনে মামুনুলরা নারী কমিশনের সদস্যদের নাম দিলেন, বেশ্যা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুকে বেশ্যালয় ডাকলেন একটি দলের জেলার নীতিনির্ধারণী পর্যায়ের নেতা, তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই এর বাঘিনী নামে খ্যাত কয়েকজন মেয়ে যখন রাস্তায় নামল, ওদেরকে বলা হল শাহবাগী মাগী, বেশ্যা।
বাংলাদেশের মানুষ খারাপ, অনেক খারাপ কোন সন্দেহ নেই, তাই বলে এত নোংরা কি ছিল, আমার ঠিক মনে পড়ছে না।
তনু ধর্ষন এবং হত্যার বিচারে সারা বাংলাদেশ ফুঁসে উঠেছিল, দীর্ঘদিন সাধারণ মানুষ এটা নিয়ে প্রতিবাদ আন্দোলন করেছিল। আজ যখন রাস্তাঘাট, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যেই মেয়েদের বেশ্যা বলছে কেউ তেমন প্রতিবাদ করছে না।
৫ই আগস্টের পর মেয়েদের যেভাবে প্রকাশ্যে মাগী, বেশ্যা ট্যাগ দেয়া হচ্ছে তাতে আগামী দিনগুলোতে বাংলাদেশে মেয়েদের নিরাপত্তা কি হবে, ভাবতেই গা শিউরে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার পরিচিত অনেক মেয়ে এখনও সরব এনসিপি/ইউনুসের গুন কীর্তন অথবা আওয়ামীলীগকে গালি গালাজ করতে, কিন্তু একজন মেয়েকেও দেখলাম না মেয়েদের বেশ্যা ডাকার প্রতিবাদে টু শব্দটি করতে।
এই যে উগ্র মৌলবাদীদের এত আস্ফালন হয়েছে এর প্রতিবাদে যদি সোচ্চার না হউন কাল যে আপনার পরিবারের কাউকে বেশ্যা ডাকবে না, এর নিশ্চিয়তা কি দিতে পারবেন।
ভাবছেন আপনি প্রতিবাদ করলে আপনাকে গালিগালাজ করবে, বলবে আপনার জানাজা পড়বে না, নাস্তিক ডাকবে??? ধর্ম আর মৌলবাদ ভিন্ন জিনিস, আপনারা দুটোকে গুলিয়ে ফেলতেছেন....
আমি দীর্ঘদিন জাপানে আছি, এদেশেও নারী নির্যাতন হয়, ধর্ষন হয় কিন্তু প্রকাশ্যে কোন মেয়েকে ইংগিত করে টু শব্দটি করার সাহস কারও নেই, আর কোন রাজনৈতিক দলের কোন কর্মী যদি সেটা করে তার শাস্তি হয় ভয়াবহ। জাপানে সেকুহারা (সেক্সচুয়াল হ্যারাজমেনট) একটি খুব সেনসিটিভ শব্দ, আপনি যদি আপনার কোন মেয়ে কলিগকে বলেন তোমাকে সুন্দর লাগছে এবং এতে যদি আপনার কলিগ মনে করে তাকে সেকুহারা করেছেন তাহলে আপনার মিনিমাম শাস্তি হবে বদলি।
বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমি সত্যিই শংকিত।
Lincon Bd
No comments:
Post a Comment