Saturday, January 17, 2026

কাকোরি কাবাব

 



উপকরণ


  • গরুর কিমা ১ কেজি

  • কাঁচা পেঁপেবাটা ২ টেবিল চামচ

  • পেঁয়াজবাটা ১ কাপ

  • আদাবাটা ১ টেবিল চামচ

  • রসুনবাটা ১ টেবিল চামচ

  • টক দই আধা কাপ

  • কাঁচা মরিচবাটা ১-২ চা চামচ

  • ধনেগুঁড়া ১ চা-চামচ

  • জিরাগুঁড়া ১ চা চামচ

  • গরমমসলার গুঁড়া ১ চা চামচ

  • জয়ফল ও জয়ত্রীর গুঁড়া আধা চা-চামচ

  • লবণ স্বাদমতো

  • কেওড়া জল ১ চা–চামচ

    • গোলাপজল ১ চা-চামচ

    • ঘি ৩ টেবিল চামচ


  • প্রনালী


  • একটি বড় বাটিতে গরুর কিমার সঙ্গে কাঁচা পেঁপেবাটা ভালোভাবে মিশিয়ে নিন।

  • এরপর পেঁয়াজবাটা, আদা-রসুন, টক দই, কাঁচা মরিচবাটা, সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে মসৃণভাবে মেখে নিন।

  • শেষে কেওড়া জল ও গোলাপজল মিশিয়ে ঢেকে অন্তত ৬ ঘণ্টা বা রাতভর ফ্রিজে রেখে দিন।

  • মেরিনেট করা কিমা থেকে লম্বাটে ও চ্যাপটা কাবাব তৈরি করুন।

  • ভারী ফ্রাইপ্যানে ঘি গরম করে খুব কম আঁচে ধীরে ধীরে কাবাবগুলো সেঁকুন।

  • দুই পাশ সোনালি বাদামি হলে নামিয়ে নিন।

No comments:

Post a Comment