Saturday, January 24, 2026

গৌরী কাকিমার সীম,লাউ দিয়ে নিরামিষ বিউলির ডাল

 


বিউলির ডাল হালকা ভেজে তুলে নিয়েছি।সীম,লাউ, কাঁচা

লঙ্কা,বিউলির ডাল একসাথে প্রেসার কুকারে সেদ্ধ করে

নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা,আদা

বাটা,শুকনো লঙ্কা,আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে সেদ্ধ সবজি

সুদ্ধ ডাল দিয়ে দিয়েছি। পরিমাণ মত নুন মিষ্টি দিয়ে দিয়েছি।

এই ডালে মিষ্টির পরিমাণ একটু বেশি লাগে।ডাল ফুটে উঠলে

ভাজা মৌরি গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়েছি।


Oindrila Bhattacharyya

No comments:

Post a Comment