উপকরণ
বড় কচুর গোড়া অর্ধেকটা
নারকেলের দুধ দুই কাপ
নারকেল বাটা এক টেবিল চামচ
বাদাম বাটা এক চা-চামচ
রসুন বাটা এক চা-চামচ
আদা বাটা এক চা-চামচ
পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ
হলুদ গুঁড়া আধা চা-চামচ
মরিচ গুঁড়া আধা চা-চামচ
জিরা গুঁড়া আধা চা-চামচ
গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ
তেজপাতা দুইটা
দারুচিনি দুই টুকরা
আস্ত লং ও এলাচ তিন-চারটা
তরল দুধ এক কাপ পেঁয়াজ
বেরেস্তা আধা কাপ
চিনি এক চা-চামচ
ঘি দুই টেবিল চামচ
কাঁচামরিচ চারটি
তেল পরিমাণমতো
লবণ স্বাদমতো
প্রণালি
প্রথমে কচু ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে একটু বড় সাইজের টুকরো করে কেটে নিন এক ইঞ্চি পুরু করে। হালকা ভাবে গায়ে ছুরি দিয়ে দাগ কেটে নিন। এবার লবণ ও হলুদ মেখে ফ্রাইপ্যানে তেল বা ঘি দিয়ে হালকা ভেজে নিন।
সসপ্যানে তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা,বাদাম বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, দারুচিনি, তেজপাতা, আস্ত এলাচ, পেঁয়াজ বেরেস্তা, তরল দুধ ও চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
এবার এর মধ্যে ভাজা কচু, নারকেলের দুধ, ঘি ও কাঁচামরিচ দিয়ে ১০ মিনিট ঢেকে রান্না করুন। পরিবেশনের সময় বেরেস্তা, বাদাম কুচি, কাঁচামরিচ কুচি ছড়িয়ে পরিবেশন করুন আয়েশী স্বাদের কচুর কোরমা।
No comments:
Post a Comment