Saturday, January 3, 2026

ফারহা খান রোস্ট চিকেন

 



উপকরণ:

ছাল-সহ গোটা মুরগি

৫ টেবিল চামচ অলিভ অয়েল

২ টেবিল চামচ ঝাল কাশ্মীরিলঙ্কা গুঁড়ো

২ টেবিল চামচ ঝাল ছাড়া কাশ্মীরিলঙ্কা গুঁড়ো

২ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো

২ টেবিল চামচ সর্ষেবাটা বা মাস্টার্ড সস্

৩-৪ টেবিল চামচ রসুনবাটা

৪ টেবিল চামচ লেবুর রস

স্বাদমতো নুন

প্রণালী:

পাত্রে গোটা মুরগি একটি বড় পাত্রে নিয়ে টিস্যু পেপার দিয়ে ভাল করে শুকিয়ে নিন। এ বার অলিভ অয়েল দিয়ে ভাল করে মাখিয়ে নিন। একে একে সব উপকরণ মিশিয়ে খুব ভাল করে মুরগির গায়ে মাখাতে হবে। এ বার মুরগির মাংস আধ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। আধ ঘণ্টা পর কড়াইয়ে ৪-৫ টেবিল চামচ অলিভ অয়েল গরম করে গোটা মুরগিটা দিয়ে দিন। এ বার তাতে জল ঢেলে দিন। মুরগি যেন অর্ধেকটা জলে ডুবে থাকে, সেটা লক্ষ করুন। এ বার কড়াইয়ে ঢাকা দিয়ে ঢিমে আঁচে রান্না হতে দিন। আধ ঘণ্টা পর মাংস উল্টে আরও ১৫ মিনিট রান্না করুন। ঢাকা খুলে গ্রেভি একেবারে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রোস্ট চিকেন।

No comments:

Post a Comment