মাছ নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে নিতে হবে । এবারে পরিষ্কার তেলে দারচিনি , তেজপাতা দিয়ে ফোড়ন দিতে হবে । সুগন্ধ বেরোলে পাঁচ ফোড়ন । তারপর পেঁয়াজ দিয়ে ভাজতে হবে - চাইলে আপনি কোরানো পেঁয়াজও দিতে পারেন( আমি দিই নি) তারপর হলুদ লঙ্কা বাটা দিয়ে কষে শাকগুলো দিয়ে দিতে হবে । ওর থেকে জল বেরনো শুরু হলে একটু পরিমাণ মতো গরম জল দিয়ে ঝোল ফুটে গেলে মাছ দিয়ে কম আঁচে সেদ্ধ করতে হবে , নুন দিয়ে অবশ্যই । গা মাখা হবে, এক চিমটি ময়দা অল্প জলে গুলে দিয়ে দেবেন তাহলে মাখো মাখো হবে।
আর মা ময়দা দেবার সময় অনেক সময় একটা মশলা দিতেন অল্প করে- ধনে আর রাধুনী শুকনো খোলায় সেকে নিয়ে সেটা শিলে বেটে দিতেন । অল্প করে -১/৪ চা চামচ আর কি । ওটা দিয়ে এক মিনিটের বেশি ফোটানো যাবে না
No comments:
Post a Comment