Monday, January 19, 2026

বাঁধাকপির ঘি ভাত

 


উপকরণ


বাঁধাকপি কুচি এক কাপ, রান্না করা ভাত এক কাপ, ঘি তিন

 টেবিল চামচ, শুকনা মরিচ দুটি, ডিম একটি, গোলমরিচ গুঁড়া

 এক চা চামচ, রসুন কুচি এক টেবিল চামচ, পেঁয়াজ কুচি দুই

 টেবিল চামচ, লবণ ও চিনি স্বাদমতো।


যেভাবে তৈরি করবেন


* পাত্রে ঘি গরম করে ডিম ভেজে ঝুরি করে তুলে রাখুন।


*    পেঁয়াজ ও রসুন কুচি ভেজে শুকনা মরিচ, বাঁধাকপি ও ভাত মিশিয়ে ভাজা ভাজা করে নিন।


*   এরপর ডিমের ঝুরি মিশিয়ে গরম গরম পরিবেশন করুন। 


No comments:

Post a Comment