Tuesday, January 20, 2026

চিকেন মান্ডি পোলাও

 


কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেন(৭০০গ্ৰাম) এর পিস গুলো দিয়ে দিয়েছি।এরপর একে একে ৪ টেবিল চামচ টকদই, পরিমাণ বুঝে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো,গরম মশলা গুঁড়ো আর স্বাদ মত নুন দিয়ে দিয়েছি।৩-৪ মিনিট মশলার সাথে চিকেন এর পিস গুলো নাড়াচাড়া করে ২ কাপ মত জল দিয়ে ৬-৭ মিনিট রেখে চিকেন এর পিস গুলো তুলে নিয়েছি।এরপর মাংস সেদ্ধ হওয়া জলে ২ কাপ বাসমতি চাল প্রয়োজন মত নুন আর আরো কিছুটা জল দিয়ে দিয়েছি।চাল সেদ্ধ হতে হতে একটা মশলা তৈরি করেছি ।এক চা চামচ ধনে গুঁড়ো,এক চা চামচ জিরে গুঁড়ো,২-৩ টে এলাচ,অল্প দারচিনি,অল্প গোটা গোলমরিচ মিক্সিতে নিয়ে গুঁড়ো করে তুলে রাখা মাংসের সাথে ভালো করে ম্যারিনেট করে তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি।চাল ফুটে সেদ্ধ হয়ে এলে ভাতের উপরে ধনেপাতা কুচি, চেরা কাঁচালঙ্কা আর ভেজে রাখা চিকেন এর পিস গুলো দিয়ে ১০মিনিট দমে রেখে নামিয়ে নিলেই তৈরি চিকেন মান্ডি পোলাও।

No comments:

Post a Comment