Wednesday, January 7, 2026

অ্যারোমেটিক রাইস

 

উপকরণ


চিনিগুঁড়া পোলাওয়ের চাল দুই কাপ, পানি চার কাপ, লবণ স্বাদমতো, চিনি আধা চা চামচ, বাটার ২০০ গ্রাম, শীতের বিভিন্ন সবজি এক কাপ, মটরশুঁটি, ভুট্টা সিদ্ধ আধা কাপ, চিকেন পাউডার এক চা চামচ, ফ্রায়েড রাইস পাউডার দুই চা চামচ, তিন রঙের ক্যাপসিকাম সিকি কাপ এবং কাঁচা মরিচ কুচি স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন


*    চাল ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। সবজি ছোট কিউব করে কেটে ধুয়ে নিন।

লবণ মিশ্রিত পানিতে মটরশুঁটি ও ভুট্টা সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন।

*    ফুটন্ত পানিতে সবজিগুলো কয়েক সেকেন্ড রেখে পানি ঝরিয়ে দ্রুত ঠাণ্ডা পানিতে চুবিয়ে পুনরায় পানি ঝরিয়ে নিন। এতে সবজির রং সুন্দর থাকবে। পোলাওয়ের চাল বাটারে হালকা ভেজে এর মধ্যে সবজি দিয়ে ভাজুন। এরপর পানি ও লবণ দিন।

পানি শুকিয়ে এলে ক্যাপসিকাম দিন। ওপরে ফয়েল পেপার বিছিয়ে তারপর ঢাকনা দিয়ে দমে রাখুন ১৫ মিনিট।

* চুলার আঁচ কমিয়ে দিন। এরপর ঢাকনা খুলে কাঁচা মরিচ কুচি দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment