Thursday, January 1, 2026

বিট, গাজর, মুলা ও টমেটোর স্যুপের রেসিপি

 


এই স্যুপ খুবই স্বাস্থ্যকর, লো-ক্যালরি ও পুষ্টিকর। বিটের গভীর লাল রং, গাজরের মিষ্টি, মুলার তীক্ষ্ণতা ও টমেটোর টকমিষ্টি স্বাদ মিলে এক অসাধারণ ফ্লেভার তৈরি হয়। এটি ডিটক্সের জন্য আদর্শ ও শীতকালে গরম গরম খেতে দারুণ লাগে। 

উপকরণ

বিটরুট (বিট): ১টি মাঝারি (খোসা ছাড়িয়ে কিউব করে কাটা)

গাজর: ২টি মাঝারি (খোসা ছাড়িয়ে কিউব করে কাটা)

মুলা (সাদা বা লাল): ১টি মাঝারি (খোসা ছাড়িয়ে কিউব করে কাটা)

টমেটো: ২টি মাঝারি (চৌকো করে কাটা)

পেঁয়াজ: ১টি মাঝারি (কুচি করা)

রসুন: ৪-৫ কোয়া (কুচি বা পেস্ট)

আদা: ১ ইঞ্চি (কুচি বা পেস্ট)

তেল বা মাখন: ১-২ টেবিল চামচ (অলিভ অয়েল বা ঘি ভালো)

লবণ: স্বাদমতো

কালো গোলমরিচগুঁড়া: ১ চা–চামচ (বা স্বাদমতো)

জিরাগুঁড়া বা গোটা জিরা: ১/২ চাচামচ (ঐচ্ছিক, ফ্লেভারের জন্য)

পানি বা ভেজিটেবল স্টক: ৪-৫ কাপ

ফ্রেশ ক্রিম বা দুধ: ২–৩ টেবিল চামচ (ক্রিমি করার জন্য, ঐচ্ছিক)

ধনেপাতা বা পেঁয়াজপাতা কুচি: সাজানোর জন্য

প্রণালি

১.

বিট, গাজর, মুলা ও টমেটো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট কিউব করে কেটে নিন। পেঁয়াজ, রসুন ও আদা কুচি করে রাখুন।

২.

একটি প্রেশার কুকার বা প্যানে তেল বা মাখন গরম করুন। গোটা জিরা দিয়ে ফোড়ন দিন। তারপর আদা–রসুন কুচি দিয়ে ১ মিনিট ভাজুন। পেঁয়াজ কুচি দিয়ে স্বচ্ছ হওয়া পর্যন্ত ভাজুন (২-৩ মিনিট)।

৩.

এবার কাটা বিট, গাজর, মুলা ও টমেটো দিন। লবণ ও কালো গোলমরিচগুঁড়া ছড়িয়ে দিয়ে ৪-৫ মিনিট মাঝারি আঁচে নেড়েচেড়ে ভাজুন। এতে সবজির স্বাদ বেরিয়ে আসবে।

৪.

মাঝারি আঁচে প্রেশার কুকারে ৪-৫ কাপ পানি বা স্টক দিয়ে ঢাকনা লাগান। ৩-৪টা সিটি দিলে নামিয়ে নিন।

আর সাধারণ প্যানে রান্না করলে ৫-৬ কাপ পানি দিয়ে ঢেকে ২০ থেকে ২৫ মিনিট সেদ্ধ করুন যতক্ষণ না সবজি নরম হয়।

৫.

সেদ্ধ হয়ে গেলে সবজি ঠান্ডা হতে দিন। তারপর হ্যান্ড ব্লেন্ডার বা মিক্সারে ব্লেন্ড করে নিন। চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন পারেন।

৬.

এবার পিউরি করা মিশ্রণ আবার পাত্রে নিয়ে মাঝারি আঁচে গরম করুন। প্রয়োজনে আরেকটু পানি যোগ করে পাতলা করুন। ফ্রেশ ক্রিম বা দুধ দিয়ে ক্রিমি করুন (ঐচ্ছিক)। স্বাদ দেখে লবণ ও গোলমরিচ ঠিক করুন। ৪-৫ মিনিট ফুটিয়ে নিন।

পরিবেশন: গরম গরম বাটিতে ঢেলে ওপরে ধনেপাতা বা পেঁয়াজপাতা ছড়িয়ে দিন। চিজ বা রোস্টেড বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ডিনারে এই স্যুপ খাবেন। এর সঙ্গে অন্যকিছু খাবেন না। ১৫ দিন খেয়েই দেখুন।

No comments:

Post a Comment