Friday, January 30, 2026

মুলোর বটি

 


এ রান্না বরিশালের ঝালোকাঠি গ্রামের বাড়ির।
মুলো ঘষে নিয়ে অথবা মিহি মিহি কেটে নিতে হবে।
মটর ডাল ভিজিয়ে বেটে নেওয়া লংকা দিয়ে, নুন, চিনি ফেটিয়ে কড়াইয়ে তেল দিয়ে ডাল বাটা টানিয়ে নেওয়া।
ওই কড়াইয়ে তেলে কালোজিরা, শুকনো লংকা, তেজপাতা দিয়ে মুলো দিয়ে, নুন, হলুদ, আদা বাটা, কাঁচা লংকা, চিনি সব দিয়ে ঢেকে রান্না হবে৷ বেশ মজে এলে কোরানো, ধনেপাতা আর মটর ডাল মেশাতে হবে আবার বেশ সব মিশে গেলে তৈরী।

No comments:

Post a Comment