Thursday, January 8, 2026

Hasaad নরমাল জেলাসি বা জাদু না।

 



বদ নজরের থেকেও ভয়ংকর একটা জিনিস আছে সেটা হলো hasaad! এটা হলো বদনজরের সর্বোচ্চ স্তর। 

আমি hasaad সম্পর্কে প্রথম জানি কয়েকমাস আগে। তখন হাসপাতালে  ভর্তি,হাতে প্রচুর সময়।স্পিরিচুয়াল কিছু লেখা পড়ার সময় চোখে পড়ে এই বিষয়ে। এটা একটা আরবি শব্দ। hasad শুধু মাত্র নরমাল জেলাসি বা জাদু না।এটা একটা মনোভাব। এটা হলো কারো ধ্বংস চাওয়া

অনেক সময় বলে না ভালো কিছু মানুষ জানলে নজর লাগে,আর hasaad হলো এমন চাওয়া যেন আপনার ভালো না হোক,যা ভালো আছে সেটাও ধ্বংস হয়ে যাক। 

নরমাল হিংসা তে মানুষ বেশির থেকে বেশি কি ভাবে? যে ইশ ওর মত আমার যদি এটা থাকতো।আর হাসাদকারীর মনে হয় যেভাবেই হোক আপনার ব্লেসিং যেন নষ্ট হয়ে যায়। এবং এই কন্সটেন্ট নেগেটিভ এনার্জি মানুষের জীবনে এফেক্ট ফেলবেই

কিভাবে চিনবেন এই ধরনের মানুষ? 

- আপনার প্রচুর অপ্রয়োজনীয় প্রশংশা করবে। এপ্রিশিয়েট আর জোর করে প্রশংসা করা দুইটা আপনি অবশ্যই বুঝতে পারবেন। এটা মানুষ সাবকনশাসলি নিজের হিংসা লুকাতে করে

- আপনার এচিভমেন্টকে নালিফাই করার চেষ্টা করবে।এমন ভাব করবে - এ আর এমন কি করে ফেলেছো

- ব্যাকবাইটিং করবে। আপনার পেছনে আপনার নামে হেন খারাপ কিছু নেই যে বলবে না

- আপনার যেকোন ডিসিশনের ভুল ধরবে। কোন না কোন ভাবে এটা প্রমাণ করতে চাইবে আপনি ভুল করছেন

- যেকোন কাজে ডিসকারেজ করার চেষ্টা করবে।তার মনে এই ভয় থাকবে যে আপনি সফল না হয়ে যান!

- আপনার ভালো কিছুতে সূক্ষভাবে অপ্রীতিকর কিছু বলবে

সবচেয়ে ভয়ের হলো - এসব মানুষ সব সময় আমাদের আশেপাশে থাকে। এই যে - ওর এটা নষ্ট হয়ে যাক,ওর ভালো না হোক এই চাওয়া এই নেগেটিভ এনার্জিই আপনার সব ভালো নষ্ট করে দেওয়ার জন্য নষ্ট। 

এবং আমরা সবাই একটু হলেও জানি আমাদের জীবনে এই মানুষ কে বা  কারা হতে পারে!

এই হাসাদ কতটুকু ভয়ংকর হলে এটা হারাম করা হয়েছে। এবং সূরা ফালাকে একটা আয়াত আছে আল্লাহর কাছে এর থেকে পানাহ চেয়ে Wa min sharri ḥāsidin idhā ḥasad!!

No comments:

Post a Comment