উপকরণ
ইলিশ মাছ রিং পিস করা ৫-৬ টুকরা, হলুদ গুঁড়া ১ চা চামচ,
শুকনা মরিচ ৭-৮টি, রসুনের কোয়া ১২-১৪টি, সিরকা ৬-৭ টেবিল চামচ, সরষে বাটা ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ৬-৭ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
► রিং পিস করা ইলিশ মাছ লবণ মাখিয়ে ৩০ মিনিট রেখে
দিন। পরে
শুকনা মরিচ, রসুনের কোয়া, সরষে বাটা, লবণ, হলুদ গুঁড়া
সিরকা দিয়ে
ব্লেন্ডারে অথবা পাটায় মিহি করে পেস্ট করে নিন।
► এবার যে হাঁড়িতে রান্না করবেন, সেখানে সরিষার তেল দিন,
পরে পেস্ট
করা মিশ্রণটি দিয়ে আলতো হাতে নেড়ে নিন।
► তারপর লবণ মাখা মাছ দিয়ে এপিঠ-ওপিঠ করে ঢাকনা
দিয়ে কম
আঁচে রান্না করুন ১০ মিনিট। রেডি হলে গরম ভাতের সঙ্গে
পরিবেশন করুন ইলিশের উল্লাস।

No comments:
Post a Comment