Thursday, October 22, 2026

মেথি নিমকি

 


টাটকা মেথিশাক দিয়ে নিমকি বানানো হয়। তবে শীতের মরসুম যেহেতু আসেনি, মেথিশাক না পেলে কসৌরি মেথি দিয়েই নিমকি বানান। ময়দা নিন। স্বাদমতো নুন যোগ করুন। বেশি করে কসৌরি মেথি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। মেথিশাক পেলে ময়দা মাখার সময়ে মেথিশাক মিহি করে কুচিয়ে মিশিয়ে নিতে হবে। সাদা তেল বা ঘি ময়ান দিয়ে আর জল দিয়ে ময়দা মেখে নিন। তেল মাখিয়ে ময়দা মাখাটি ২০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। তার পর তিনকোনা বা কুচো নিমকি যেমন ইচ্ছা আকার দিন। ছাঁকা তেলে ভেজে নিন। ঠান্ডা হলে কাচের শিশিতে ভরে রাখুন। মাসখানেক তা খাওয়া যাবে।

No comments:

Post a Comment